প্রতীকী ছবি
সারাদেশ

কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সান নিউজ ডেস্ক: বগুড়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আসামির নাম সজল দাস (৪৫)।

আরও পড়ুন: জমজমের পানি বিক্রি বন্ধ

রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সজল দাস শেরপুর উপজেলার দক্ষিণ শাহপাড়া এলাকার গয়েন দাসের ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, ২০১৮ সালে মাদক সেবনের মামলায় ছয় মাসের জেল হয় সজলের। গত বছরের ১৪ ডিসেম্বর তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়। রোববার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সজলকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) রকিবুল হাসান বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা