সারাদেশ

বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

রাকিব হাসনাত, পাবনা: পাবনার সুজানগর উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সুজানগরের সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পড়েছে।

এসময় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজিত ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। তবে সিনিয়র নেতাদের মধ্যস্ততায় সংঘর্ষ এড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে সুজানগর থানার সামনে এঘটনা ঘটে। এদিন উপজেলার মানিকদীর ইদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কিছুদূর অতিক্রম করে থানার সামনে গেলে নেতাকর্মীরা পুলিশী বাধার মুখে পড়ে।

এসময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধা অতিক্রম করে মিছিল করতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এতে বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। একপর্যায়ে মিছিলে থাকা সিনিয়র নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়। সিনিয়র নেতারা কর্মীদের ফিরিয়ে নিয়ে মানিকদীর ইদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে পুলিশ আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু আমাদের এই সংগ্রাম বানচাল করতে পারবে না। নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে আন্দোলন চালিয়ে যাবে এবং এই অবৈধ ভোট ডাকাত সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সাবেক সহ- সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা,সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,জেলা বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সন্জু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন,বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রইচ উদ্দিন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবু বকর সিদ্দিক মকু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সুজানগর উপজেলা বিএনপির সভানেত্রী লুৎফুর নাহার হাজারী, সুজানগর যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিক বিশ্বাসসহ সুজানগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতারা।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাননান বলেন, এবিষয়ে (মিছিলে পুলিশের বাধা) আমি কিছু বলতে পারবো না। বক্তব্য দিতে হলে আগে পাবনা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তাদের অনুমতি ছাড়া আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দিতে পারবো না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা