সংগৃহীত ছবি
সারাদেশ

আবারও লাইনচ্যুত ময়মনসিংহ এক্সপ্রেস

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে চট্টগ্রামগগামী 'ময়মনসিংহ এক্সপ্রেস' ট্রেনের একটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে।

আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। এ বছর চতুর্থবারের মতো বগিটি একই এলাকায় লাইনচ্যুত হলো।

ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম জানান, পূর্বের স্থানেই ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি গত ১৭ ডিসেম্বর লাইনচ্যুত হওয়ার পর মেরামতের জন্য কারখানায় বুকিং দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম বলেন, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, এক বছরে চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই। দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে তারা লাইন ঠিক করেন। কিন্তু অন্য সব ট্রেন চললেও একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হচ্ছে। ট্রেনটি চট্টগ্রামে মেরামত কারখানায় নেওয়ার কথা ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট পরিধান ও হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদে...

জার্মানিতে তাপপ্রবাহে মৃত্যু ১২৫০০ 

চলতি বছর জার্মানিতে অতিরিক্ত গরম ও তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছ...

 বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে জামায়াতের প্রতিবাদ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় এর প্রতিবা...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল...

পিরোজপুরে ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ১,২৮৫

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত আট মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা