প্রতীকী ছবি
সারাদেশ

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: নীলফামারীর জলঢাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুর রউফ (২৫)।

আরও পড়ুন: বিচার চাইতে হাইকোর্টে সালাম মুর্শেদীর মেয়ে

রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রউপ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি খাগড়াছড়িতে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে আসেন আব্দুর রউপ। পারিবারিক কলহের জেরে স্ত্রী রুপালী বেগম তার নামে মামলা করেন। ওই মামলায় হাজিরার দিন ছিল আজ রোববার। শনিবার (২৬ নভেম্বর) রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রউপ। সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাবা-মা। এ সময় তার হাতে একটি চিরকুট পাওয়া যায়।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ সোমবার

স্ত্রীর করা মামলা জন্য আত্মহত্যা করেছেন বলে চিরকুটে উল্লেখ করে গেছেন কনস্টবল আব্দুর রউপ।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা