প্রতীকী ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল ২ জনের

সান নিউজ ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার রাজপাট খালের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা সদরের মোজাম্মেল হক মোল্লার ছেলে জুবায়ের হাসনাত (২৫) ও শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আরও পড়ুন: ডেঙ্গুতে হু হু করে বাড়ছে মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, মোটরসাইকেলে করে ওই দুই যুবক মোল্লাহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আরও পড়ুন: বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো

ওসি আরও জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। ঘাতক বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা