বাংলামোটরে আলম রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
সারাদেশ

বাংলামোটরে আলম রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

সান নিউজ ডেস্ক : ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের সহযোগিতায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত আলম রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন : জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিশ্চিত করেছেন।

রাজধানীর বাংলামোটরের আলম রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ২টি ইউনিট কাজ করে ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান ডিউটি অফিসার রাকিবুল হাসান।

আরও পড়ুন : পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল

ডিউটি অফিসার আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। আগুনে পুড়ে রেস্টুরেন্টের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের খবর আসেনি।

আরও পড়ুন : প্রকল্পের কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, আমরা বিকেল সাড়ে ৫টায় বাংলামোটরে একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা