সারাদেশ

সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: রাজধানীতে ৩ চোর গ্রেফতার

নিহত দেলোয়ার হোসেন মোহন (২৮) উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে।

নিহতের জেঠাতো ভাই অহিদ উল্যাহ চৌধুরী দিদার জানায়, মোহন গত আড়াই মাস আগে সৌদি থেকে দেশে আসে। সে নেশাগ্রস্ত ছিল। গত কয়েক দিন আগে সে ব্লেড দিয়ে সে নিজের শরীর নিজে কাটে। রোববার সকালে তার মা ও স্ত্রী পরিবারের কাজে ব্যস্ত ছিল। ওই সুযোগে সে নিজের শয়ন কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্য বিষয়টি বুঝতে পেরে দরজা লক ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

স্থানীয়রা বলছে, পারিবারিক কলহের জের ধরে ওই নেশাগ্রস্ত প্রবাসী যুবক আত্মহত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ওই যুবক নেশাগ্রস্ত ছিল বলে প্রতীয়মান হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা