গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু
সারাদেশ

গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পারভেজ (৩১) মারা গেছেন।

আরও পড়ুন: ৫৭ জেলা পরিষদে ভোট চলছে

সোমবার (১৭ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

এর আগে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল। আরো তিনজনের চিকিৎসা চলছে। তদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পারভেজের মৃত্যু হয়। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রসঙ্গত, গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজনকে
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা