সারাদেশ

স্কুলের ভূমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন: নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে ভূঁঞার হাট এম এ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সহকারী প্রধান শিক্ষক জহুরা খাতুন কর্তৃক আশ্রয়ণ প্রকল্প ও বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

রবিবার (১৬ অক্টোবর) সকালে ২নং চরবাটা ইউনিয়নের ভূঁঞার হাট সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের সামনে মানববন্ধন করে তারা।

এ সময় এলাকাবাসী ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পক্ষে আব্দুল মান্নান, গোলাম মাওলা, মোঃ সোহাগ, সসুফিয়া খাতুন, গোলাপী বেগমসহ একাধিক নারী অভিযোগ করে বলেন, ভূঁঞার হাট এম এ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সহকারি প্রধান শিক্ষক জহুরা খাতুনসহ প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী রোকেয়া বেগম ও ভাই আতাউর রহমান প্রধানমন্ত্রী কর্তৃক চর মজিদ ১নং আশ্রয়ণ প্রকল্পের জমি ও ভূঁঞার হাট এম এ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় বেআইনি তঞ্চক দখল ও জাল-জালিয়াতির মাধ্যমে খতিয়ান করে ভোগদখল করছেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা আরও জানান, এবিষয়ে তারা জেলা-উপজেলায় প্রশাসনিক সর্বস্তরে অভিযোগ দাখিল করেছেন। মানববন্ধন শেষে তারা দ্রুত অভিযুক্ত প্রদান শিক্ষকসহ জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

তবে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, তার বাবা মো. মোস্তফা কামাল স্কুলের জমি দান করেছেন। একটি মহল স্কুলের জমি দখলের চেষ্টা করিলে তিনি প্রতিবাদ করলে পারিবারিক ভাবে তার সম্মান ক্ষুন্ন করার জন্য আশ্রয়ণের লোকজন দিয়ে তার বিরুদ্ধে মিথ্য অভিযোগ করছেন। তিনি এ বিষয়ে সামাজিক ও প্রশাসনিক ভাবে সবাইকে জানিয়েছেন। আশ্রয়ণ ও স্কুলের সাথে কোন বিরোধ নেই বলেও জানান প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা