সারাদেশ

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাটি কাটা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিংগা পশ্চিমপাড়া গ্রামের রবিচরণ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের মুক্তিযোদ্ধা নেপাল সমাদ্দারের ছেলে সুজিৎ সমাদ্দার (৪০)।

সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব সরকার জানান, নিহত দুই মাটি কাঁটা শ্রমিক ট্রলারে করে মাটি কেটে এনে গ্রামের বিভিন্ন লোকজনের বাড়িতে বিক্রি করতেন। শ্যামল দত্তের বাড়িতে মাটি দেওয়ার উদ্দেশ্যে সিংগা পশ্চিমপাড়া দত্তবাড়ির কাছে এলে বাঁশের লগির সঙ্গে বিদ্যুতের খুঁটিতে টানা দেওয়া তারে লেগে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন তারা।

ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদ জানান, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা