বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১
সারাদেশ

বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিয়ে-বাড়ি যাওয়ার পথে বরযাত্রী সহ একটি মাইক্রোবাস রাস্তা থেকে খাদে পড়ে শামীমা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন।

আরও পড়ুন : জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ সফল

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরের দিকে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা রামপুর ব্রীজের পূর্ব পাশে এ দূর্ঘটনাটি ঘটে৷

নিহত শামীমা আক্তার চন্দ্র ঢাকার ধামরাইয়ের বাসিন্দা ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

স্থানীয়দের বরাতে ওসি জানান, মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে হরিপুরের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে দূর্ঘটনাটি ঘটে।

উপজেলার বলিদ্বারার রামপুর ব্রীজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হয়৷

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

পরে সকল আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন মহিলা গুরুতর আহত হয়ে মারা গেছেন। বাকীদের চিকিৎসা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা