সারাদেশ

ফরিদপুরে রাইস ভ্যালু চেইন অ্যাক্টরস্ মিটিং

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: হারভেস্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) কমার্শিয়ালাইজেশন অব বায়োফর্টিফাইড ক্রপ্স্ (সিবিসি) প্রকল্পের আয়োজনে ‘রাইস ভ্যালু চেইন অ্যাক্টরস্ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলার সার ও বীজ বিক্রেতা, কৃষক, ধান ব্যবসায়ী, চালের মিলার ও চাল বিক্রেতারা জিংক সমৃদ্ধ ধান ও চালের গুণাগুণ নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শহরের গোয়ালচামট এসডিসি’র প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত এ মিটিং-এ সভাপতিত্ব করেন এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী। বক্তব্য দেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আশুতোষ কুমার বিশ্বাস, বিএডিসি’র উপ-পরিচালক মো. জহুরুল ইসলাম, উপ-পরিচালক (সার্বিক) খোন্দকার হামিদুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের এআরডিও জাহিদ হোসাইন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা