প্রতীকী ছবি
সারাদেশ

ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিহত ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের নগরকান্দা থেকে ওয়াজ মাহফিল শুনে বোয়ালমারীতে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহতের পর আহত অপর বৃদ্ধও মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন: কুনিও হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের শোলকুঠির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. শুকুর শেখ উপজেলার ময়না ইউনিয়নের কুঠিবর্নি গ্রামের আইজ উদ্দিনের ছেলে। অপর নিহত আবজাল মোল্যাও একই ইউনিয়নের গোলারপাড় গ্রামের তসির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি

দুঘর্টনায় মারাত্মক আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই রাতেই শুকুর শেখ (৬০) নামক বৃদ্ধের মৃত্যু ঘটে। অপর মারাত্মক আহত মো. আবজাল মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সাবু মোল্যা বলেন, ওয়াজ শুনে নগরকান্দা থেকে বোয়ালমারী আসার পথে মাহেন্দ্র উলটে শুকুর শেখ ও আবজাল মোল্যা নামে দুই জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা