গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: চাষাবাদ বাড়াতে হবে

নিহতের নাম রূপসী খাতুন (১৯)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মো. তাইজুদ্দিনের ছেলে মো. নাঈম শেখের (২০) স্ত্রী। নাঈম শেখ পেশায় সেলুন ব্যবসায়ী। নিহতের বাবার বাড়ি একই ইউনিয়নের চরধোপাপাড়া গ্রামে। রূপসী মো. রেজাউল শেখের মেয়ে।

নিহতের স্বামী নাঈম শেখ জানান, মঙ্গলবার সকালে রান্না করা নিয়ে স্ত্রী রূপসীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরে সকাল ১০টার দিকে রূপসী তার কক্ষের আড়ার সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আমরা ওই গৃহবধূকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় ফাঁসের দাগ ছিল।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা