বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা
সারাদেশ

বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: কমেছে ডিম-সবজির দাম

মৃত জান্নাতুল ফেরদাউস (১৪) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আহছান উল্যাহ মাসুদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে,গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চরএলাহী গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জান্নাতুলকে তার রুমের সামনে ছটপট করতে দেখে তার মা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম বিষ পান করেছে বলে জানায়। এরপর ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এরপর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে সে রাত ৩টা ১৫মিনিটের দিকে মারা যায়।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা