মুন্সীগঞ্জে প্রবাসীকে কুপিয়ে জখম
সারাদেশ

মুন্সীগঞ্জে প্রবাসীকে কুপিয়ে জখম

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামে বসত-ঘরে ঢুকে বাবুল গাজী (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেল ৪ টার দিকে বর্বোরোচিত এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় নারীরা তাকে উদ্ধার করে। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরন করা হয়েছে।

রক্তাক্ত জখম অবস্থায় বাবুল গাজী বলেন, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। ছয় মাস আগে দেশে এসে ঢাকায় অবস্থান করছিলাম। ভিসা হয়ে যাওয়ায় বিদেশে চলে যাবো। তাই মঙ্গলবার সকালে গ্রামে এসেছি, ঘর বিক্রি করে ফেলেছি। বৈদ্যুতিক তার খোলার জন্য মই উপরে থাকা অবস্থায় খাসকান্দি গ্রামের মামুন হাওলাদারের লোক মাসুদ ও বাঁধন সহ ৮-১০ লোক আমার ঘরে হামলা চালায়। মাসুদ ও বাঁধন আমাকে দেশীয় অস্ত্র দিকে কুপিয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

বাবুলের স্ত্রী মিতু আক্তার বলেন, আমার স্বামী গ্রামে থাকতেন না। ওর সাইপ্রেসের ভিসা আসছে। বিকেল ৪ টার দিকে মামুন হাওলাদারের লোক মাসুদ, বাঁধন সহ করেক জন ঘরে ঢুকে আমার স্বামীকে কুপিয়েছে।

বাবুলের ভাবি সাকিনা বেগম বলেন, আমরা গ্রামের সৈয়দ খা দের লোক। মাসুদ ও বাধনরা আমার দেবর বাবুলে ঘরে গিয়ে কুপিয়ে। আমরা বাবুলে হাসপাতালে নিয়ে আশার সময় মাসুদ আমাদের সিএনজি গাড়ি অনেকক্ষণ আটকি রাখে। আমাদের গ্রামে কোনো পুরুষ নেই। বাবুল গ্রামের সৈয়দ খাঁদের লোক। কিন্তু গ্রামে থাকতেন না।

আরও পড়ুন: নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রোগী আমাদের এখানে আসে। তার হাতের এবং পায়ের একাধিক কোপানোর ক্ষত চিহ্ন রয়েছে ও হাতের ও পায়ের রগ কাটা এবং পায়ের হাড় ভেঙে গেছে তার অবস্থা আশঙ্কাযজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা