সারাদেশ

 বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের সাথে এস আর পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাসচালক মো. হাকিম (৩৫) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাসযাত্রী মো. আশিক আলী (২৩)।

স্থানীয়রা জানায়, ফুলবাড়ীর ব্রহ্মচারী নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসচালক মো. হাকিম ও বাসযাত্রী মো. আশিক আলী মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা