সারাদেশ

নলছিটিতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শ্রী শ্রী রাধামাধব মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভক্তদের নামাজ পড়তে বললেন ওমর সানী

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মন্দির কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দেন।

এর আগে বুধবার দুপুরে উপজেলা সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোদন্ডা (তাফালবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী লক্ষ্মীকান্ত সিকদারের ছেলে দিলীপ সিকদার অভিযোগ করে বলেন, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান সাইদের নেতৃত্ব মন্দিরে হামলা চালানো হয়। তিনি আমাদের প্রতিপক্ষ রুস্তম ড্রাইভারের পক্ষ নিয়ে এ হামলা চালিয়েছেন। এ সময় সে আমার ছোট ভাইয়ের বউকেও মারধর করে।

তিনি আরও বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর লোকজন। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সাইদুর রহমান সাইদ বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাজানো৷

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে বিরোধ সমাধানের কথা জানিয়েছেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা