সারাদেশ

সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা মাঝি নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

আরও পড়ুন: বিএনপি’র বিদায়ের সময় এসেছে

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে জামতলী ১৫ নম্বর ক্যাম্পে অবস্থানকালে সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি হলে সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হেডমাঝি আবু তালেবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং হাসপাতালে রেফার করা হয়। পরে কুতুপালং এমএসএফ হসপিটালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

নিহত হেডমাঝি আবু তালেব জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে এবং সাব মাঝি ব্লক সি/৯ এর ইমান হোসেনের ছেলে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা