সাবেক ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ
সারাদেশ
গাড়ীর ব্যাটারী চুরির অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মন্ত্রীর ভাগিনার গাড়ীর ব্যাটারী চুরির অভিযোগে মিজান ভুইয়া (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শনিবার (৩০ জুলাই) রাতে পৌর এলাকার কৃষ্ণনগর গ্রাম থেকে মাধকপুর থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল পাঠানকে খুঁজছে পুলিশ। ছাত্রলীগ থেকে ব্যহিস্কারদেশ প্রত্যাহারের দুইাদিন পরই একই অভিযোগ উঠায় মাধবপুরে রাজহনীতি অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার বানেশ্বর গ্রামের মৃত হাজী আব্দুল কাদিরের পূত্র ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর ভাগিনা মাথু মিয়ার যাত্রীবাহি দিগন্ত পরিবহণের (চট্র মেট্রো- জ ০৮২৮) নামের বাসটি গত ১৯ জুলাই রাতে উপজেলা গেইটের পাশে রেখে চালক চলে যায়। পরদিন সকালে এসে চালক দেখে গাড়ীর দরজা জানালা ভেঙ্গে কে বা কারা ২টি ব্যাটারী নিয়ে গেছে।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসিলে উজ্জল ও মিজান এক হাজার টাকা দিলে ও প্রশাসনকে না জানালে ২০ তারিথ সন্ধ্যা ৭টার মধ্যে ব্যাটারী বাহির করিয়া দিবে। নির্ধারিত সময় অতিবাহিত হলে তারা ব্যাটারী না দিয়ে আামকে হুমকি ধামকি দেওয়া শুরু করে।

পরে বাধ্য হয়ে শুক্রবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের খবর পেয়ে গা ঢাকা দেয় তারা। এরপরই তাদেরকে ধরতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে।

মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গাড়ী চুরির অভিযোগে গত বছর ১৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিস্কার করে। গত ২৭ জুলাই ব্যহিস্কারদেশ প্রত্যাহারের করে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রত্যাহারের দুইদিন পরই তার বিরূদ্ধে গাড়ীর ব্যাটারী চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : সারাদেশে বজ্রপাতে ৬ কৃষকসহ নিহত ৮

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা সোহানুর রহমান সোহান বলেন- তার বহিস্কারদেশ প্রত্যাহার করা হয়েছে কিন্তু সে ছাত্রলীগের কেউই নয়।

এ ব্যাপরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন- ব্যাটারী চুরির অভিযোগে মিজান নামের একজনকে আটক করা হয়েছে।। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমান বলেন -ব্যাটারী চুরির অভিযোগে মিজান নামের একজন আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগ নেতা উজ্জল পাঠানকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চলছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

প্রসঙ্গত, গত বছরের ১৩ র্মাচ উজ্জল পাঠানসহ গাড়ী চোরাই সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে আবার একই পেশায় নেমেছে সিন্ডিকেটের সদস্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা