ডাকাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি
সারাদেশ

ডাকাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় প্রদীপ জুয়েলার্সে ডাকাতি ও হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জুয়েলার্সে এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ শাখা।

আরও পড়ুন: আমরা মাছে ভাতে বাঙালি

রোববার (২৪ জুলাই) সকালে উপজেলার পৌর বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক সুমন বণিক, শাহীন, তাপসসহ সদস্যবৃন্দ।

আরও পড়ুন: ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ

প্রসঙ্গত, গত বুধবার রাত ৯ টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। চার থেকে পাঁচ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে প্রদীপ জুয়েলার্সে প্রবেশ করে। এ সময় দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫০ ভরি সোনা লুট করে। চলে যাওয়ার সময় দোকান মালিকের মাথায় আঘাত করে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গফরগাঁওয়ের দিকে চলে যায়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা