সারাদেশ

ট্রেনের ছাদ থেকে পড়ে হতাহত ৩

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র।

আরও পড়ুন: গান গেয়ে ভোক্তাকে বিপর্যস্ত করা অপরাধ

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট-সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কি না, বিষয়টি জানতে পারিনি।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা