বোয়ালমারীতে হত্যা মামলায় ভাইসহ ইউপি চেয়ারম্যান কারাগারে
সারাদেশ

বোয়ালমারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে।

আরও পড়ুন : আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ

সোমবার (২০ জুন) অন্তর্বর্তীকালীন জামিন শেষে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়া নামের ওই চেয়ারম্যান হাজির হলে জামিন নামঞ্জুর করে আদালত।

জানা যায়, সালথা উপজেলার যদুনন্দী গ্রামের নান্নু ফকির (৬৫) হত্যা মামলার বাদী নিহতের ছেলে মো. মাফুজ ফকিরের দায়ের করা মামলায় আসামী ছিলেন মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়া। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

সোনা মিয়া উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে সোমবার (২০ জুন) ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে যান।

এ সময় ওই মামলার অপর ৫ জন আসামীও হাজিরা দিতে গেলে চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়াসহ ৪ জনকে আদালত কারাগারে প্রেরণ করে।

আদালতে প্রেরণকারী অপর তিনজন হলেন- চেয়ারম্যান সোনা মিয়ার ভাই মোরাদ মোল্যা, সানোয়ার মোল্যা ও মো. সাদী। আদালত এ সময় দুই জনকে অস্থায়ী জামিন দেয়। জামিনপ্রাপ্তরা হলেন কদমী গ্রামের- মারুফ মিয়া ও মিলু মোল্যা।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

প্রসঙ্গত, উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি, সালথার যদুনন্দি গ্রামের কাইয়ুম মোল্যা এবং বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৭ এপ্রিল বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তে ওই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন।

আরও পড়ুন : বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

এ ঘটনায় নিহতের ছেলে মো. মাফুজ ফকির বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়াকে আসামী করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা