সারাদেশ

গৌরীপুরে রাতে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে রাতে দুর্বৃত্তদের হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হারুন অর রশিদ (৪০) নামে এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রামপোগালপুর কটিয়াপুরী ব্রীজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

হারুন অর রশিদ জানান, ঘটনারদিন রাতে স্থানীয় শিবপুর বাজার থেকে মটর সাইকেলযোগে উল্লেখিত সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। শিবপুর ও রামগোপালপুর মাঝামাঝি স্থান কটিয়াপুরী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছতেই পেছনে ফলো করে আসা দুটি সিএনজি চালিত অটোরিক্সা তার মটর সাইকেলের গতিরোধ করে। এসময় ৮/১০ জন দুর্বৃত্ত অটোরিক্সা নেমে অর্তকিতে হামলা চালিয়ে তাকে লোহার রড দিয়ে পিঠাতে থাকে। তখন আত্মরক্ষার্থে হারুন দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে প্রাণে মেরে ফেলার জন্য গুলি করে। দুর্বৃত্তের সেই গুলি হারুনের ডান পায়ে হাঁটুর নিচে বিদ্ধ হয়। ঘটনার সময় হারুনের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা অটোরিক্সাযোগে পালিয়ে যায়।

আহত হারুনকে ওইদিন রাতে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন সোমবার তাকে ঢাকা রেফার্ড করা হয়েছে।

হারুন আরও জানান, স্থানীয় প্রতিবেশী একটি পক্ষের সঙ্গে তার পরিবারের লোকজনের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা-মোকাদ্দমা চলমান রয়েছে। তার ধারনা প্রতিপক্ষের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা