সারাদেশ

বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম থেকে পৌর শাখার মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতিকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (১৫ জুন) সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মেহেদী হাসান ওরফে আব্দুল্লাহ (২৩)। সে পৌরসভার ২নং ওয়ার্ড রায়পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ফেন্সিডিল বিক্রয়ের জন্য বাড়িতে ফেন্সিডিলসহ অপেক্ষা করছে। এসময় আব্দুল্লাহর বাড়ির টিনের দোচালা ঘরের মধ্যে রক্ষিত পাটকাঠির মধ্যে থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং আব্দুল্লাহকে গ্রেফতার করে। ফেন্সিডিল ছাড়াও তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করে। আব্দুল্লাহ পৌর শহরের ডাকবাংলোর সামনে ব্যাচেলর পয়েন্ট নামে একটি গার্মেন্টসের কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।

এ ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জুন) বোয়ালমারী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ক্রমকি নং ১৪ (খ) ধারায় ফেন্সিডিল বিক্রয় করার উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে আব্দুল্লাহকে আসামি করে মামলা করেন।

এ ব্যাপারে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বলেন, ফেন্সিডিলসহ আটক আব্দুল্লাহর বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা