কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার চেষ্টা
সারাদেশ
গ্রেফতার ১

কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের পরে শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই

গ্রেফতার ইব্রাহিম খলিল(১৯) নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ঘড়ি মেকারের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার ( ৬ জুন ) নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনাটি ঘটে গত মে মাসের ১২ তারিখে। দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী ওই মেয়ের সাথে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিলো।

গত মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইম হাসপাতালের পিছনে হাউজিং বাউন্ডারি ওয়ালের ভিতরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে যুবক। পরে হত্যার উদ্দেশ্যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয় ওই যুবক।

আরও পড়ুন : কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২

আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যায়।পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য মামলা করতে দেরি হয় বলে জানান ভিকটিমের মা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : শাহজালাল বিমানবন্দরে ই-গেট চালু

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা