ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ মারা গেলো ৮ গরু

সান নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়ায় বাস ও গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাইফুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।পাশাপাশি এ ঘটনায় আটটি গরুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মদিনায় শাহবাজ বিরোধী শ্লোগান

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বুড়ালের ব্রিজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি গরুবোঝাই পিকআপের চালক ছিলেন।

আহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের গরুর ব্যাপারী ফারুক মিয়া, সাহেব আলী ও রফিকুল ইসলাম।

খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ আফ্রিকায় খাদ্য সংকট সৃষ্টি করেছে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের আমতলী হাট থেকে গরু কিনে পিকআপে করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। বিকেল পৌনে ৩টার দিকে গরুবোঝাই পিকআপটি কাউনিয়া উপজেলার মীরবাগ বুড়ালের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জেকে স্পেশাল নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পিকআপ চালক সাইফুর রহমানসহ আটটি গরু মারা যায়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, মুখোমুখি সংঘর্ষের পর বাসের চালক পিকআপটি ঠেলে কিছুদূর নিয়ে যাওয়ার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পিকআপ চালক ও আটটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিল না। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা