সারাদেশ

নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আরও পড়ুন: হল-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

আটককৃতরা হলো, সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়। আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা