চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে নিহত রেজাউল (২৮)
সারাদেশ

শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে নিহত ১

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলার সঙ্গে জেলা প্রশাসক কার্যাল‌য়ে শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে জেলার কা‌লিহাতী‌তে ট্রাকের ধাক্কায় মোটরসাই‌কেল আ‌রোহী যুবক রেজাউল (২৮) নিহত হ‌য়েছেন। এ‌ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আ‌রও দুইজন।

আরও পড়ুন : র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ

রোববার (১৭ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-টাংগাইল- বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা পুংলী ব্রীজের এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত রেজাউল ভুঞাপুর উপজেলার গাবসারা ইউ‌নিয়‌নের সোহাগীপাড়া গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছে‌লে।

গাবসারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয় থেকে শপথ অনুষ্ঠান শে‌ষে ভুঞাপু‌রে ফেরার প‌থে মহাসড়‌কের পুং‌লি এলাকায় ট্রা‌কের সঙ্গে মোটরসাই‌কেলের সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই রেজাউ‌লের মৃত্যু হয়।

আরও পড়ুন : মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ

মোটরসাই‌কে‌লে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এর মধ্যে আহত নাজমুল‌কে উন্নত চি‌কিৎসার জন্য চি‌কিৎসকরা ঢাকায় পাঠিয়েছেন।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, এক‌টি অজ্ঞাত ট্রাক মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দি‌লে মোটরসাইকেল টি ঘটনার স্থলে দূমড়েমূড়চে যায় মোটরসাইকেলের আরোহী রেজেউল নামে একব্যাক্তির মৃত্যু হয়। আরো দুইজন গুরুতর আহত হয়।

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে বয়সের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে

তারা সবাই ইউ‌পি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠা‌ন শে‌ষে ভুঞাপু‌রে ফিরছিলেন। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহ‌তের মরদেহ তার প‌রিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা