মাদারীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার- নিহত মৃণাল চন্দ্র বিশ্বাস
সারাদেশ

মাদারীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শফিক স্বপন ,মাদারীপুর : মাদারীপুর পৌর শহরের ডনোভান সরকারি বালিকা বিদ্যালয় এর পাশে নাহিদ হাওলাদারের বাড়ি থেকে ভাড়াটিয়া মৃনাল চন্দ্র বিশ্বাস নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

আরও পড়ুন : এসএসসির ফরম পূরণ শুরু

নিহত মৃনাল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের মনি মোহন বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

মৃনালের স্ত্রী মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ সুভ্রা দাস জানান গতকাল ২ এপ্রিল আমি বাবার বাড়িতে ছিলাম আজ ৩ এপ্রিল ভোড় ৫টার দিকে আমি আমার বাসায় গিয়ে আমার স্বামী মৃনালকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পাই আমার স্বামী সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে, আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃনালের ঝুলন্ত মরদের উদ্ধার করে।

আরও পড়ুন : বিদেশি ষড়যন্ত্র জাতি মেনে নেবে না

বাড়িওয়ালা নাহিদ হাওলাদারের স্ত্রী প্রতিবেদককে জানান - নিহত মৃনাল অনলাইনে জুয়া খেলতেন ফলে অনেক দায় দেনার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। নিহত মৃনাল চন্দ্র বিশ্বাসের স্নিগ্ধা বিশ্বাস (৫) ও শ্রেষ্ঠা নামের ১৮ মাসের ২টি কন্যা সন্তান রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার এএসআই আলতাফের নেতৃত্বে মৃনালের ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : এবার রুবলে খাদ্য-শস্য বিক্রির ঘোষণা

এই বিষয়ে জানতে চাইলে এএসআই আলতাফ মোবাইল ফোনে বলেন প্রাথমিক ধারণা করা হয়েছে যে, মৃনাল আত্মহত্যা করেছে, যেহেতু আমরা দরজা ভেঙে মৃনালের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃনালের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা