ছবি- সংগৃহিত
সারাদেশ

চট্টগ্রামে টিকার আওতায় ৯৪ শতাংশ মানুষ

চট্টগ্রাম প্রতিনিধি: চসিকের ৯৪ শতাংশ বাসিন্দাকে নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

বুধবার (৩০ মার্চ) নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব তথ্য জানান।

আরও পড়ুন: ভাসানচরের পথে ১৫৪৪ রোহিঙ্গা

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, একটা সময়ে নগরীর ৪১টি ওয়ার্ডে স্বাস্থ্য সেবা দেয়ার ক্ষেত্রে কেন্দ্র থেকে সঠিক নির্দেশনা ছিল না। সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় নগরবাসীর খুব সহজে সঠিক স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মূল লক্ষ্য নগর এলাকার হতদরিদ্র ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ জন্য প্রকল্পের সকল কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে যেতে হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা