মাদ্রাসা থেকে ফেরার পথে রিকশা চাপায় প্রাণ গেল শিশুর
সারাদেশ

মাদ্রাসা থেকে ফেরার পথে রিকশা চাপায় প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজার আওয়ামী লীগে গৃহবিবাদ

নিহত শিশুর নাম সামিউল ইসলাম নাদিম (৬) সে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে এবং জেলা শহর মাইজদীর হাউজিং ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে মইজদী হাউজিং সেন্ট্রাল সড়ক এলাকার লেবুর দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী রহমত উল্যাহ ভূঞা জানান,নাদিম মাদ্রাসা ছুটির পর আনুমানিক পৌনে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে লেবুর দোকান এলাকায় সড়ক পার হওয়ার সময় আসস্মিক বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা