আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
সারাদেশ

আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২৮ মার্চ ২০২২ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন সেগুনবাগিচা, ঢাকায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ড. খান আসাদুজ্জামান, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ বাহাউদ্দিন, সামাজিক বন পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এ ইব্রাহিম ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব মোঃ শামছুল আলম, প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হাজী মোঃ মোহসীন উদ্দিন খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাহিদ হাসান জিন্নাহ, মোঃ বাহাউদ্দিন, সেকেন্দার আলম শেখ, সালাম মাহমুদ, মোঃ শামসুল আলম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জামাল সিকদার, সাজ্জাদ আলম খান সজল, সিদ্দিকুর রহমান আজাদী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরজেএফ স্মারক সম্মাননা ১০ জনকে প্রদান করা হয়।

আরও পড়ুন : রাষ্ট্রপতির কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরে আমরা দেশ ও জনগণের পক্ষে কাজ করে চলছি। আর আরজেএফ তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে চলেছে।

১৫ বছরে আরজেএফ’র অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের কর্মকান্ড দিয়ে ঐক্যবদ্ধভাবে আরজেএফকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

আরও পড়ুন : সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

আরজেএফ গণমাধ্যমের কথা বলে এই স্লোগানকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে সুন্দরবনসহ সকল পর্যায়ের সাংবাদিকদের দৌরগড়ায় নিয়ে যেতে চাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা