ছবি-সংগৃহিত
সারাদেশ

বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার চাইতে পারিনি

গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা গর্জে উঠতে পারিনি, যেমন তার আহ্বানে ৭ মার্চে নিরস্ত্র বাঙালিরা গর্জে উঠেছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নির্বাক হয়েছিলাম। আমাদের নিজেদের শরীরে চিমটি কেটে অনুভূতি নিতে চেষ্টা করেছিলাম, আমরা আছি না মরে গেছি। এমনটাই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ৫০০০ গাছের চারা বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হে পিতা ক্ষমা করো আমাদের। তোমাকে হত্যার পর আমরা তোমার জন্য দাঁড়াতে পারিনি, হুংকার দিতে পারিনি, বলতে পারিনি আমরা তোমার হত্যার বিচার চাই। অপেক্ষা করতে হয়েছিল অনেক দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর বাংলার মানুষ বুঝেছিলে বঙ্গবন্ধুর হত্যার বিচার পাবে। তিনিই বঙ্গবন্ধুর হত্যার বিচারটি করেছেন।

মন্ত্রী আরও বলেন, ২০০৮ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বদলে দিবেন বাংলাদেশকে। যথার্থভাবেই তিনি বদলে দিয়েছেন। আমরা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। দেশকে আজ আলোকিত করেছেন। বাংলাদেশ আজকে তলাবিহিন ঝুড়ি থেকে সম্ভাবনাময় দেশ। আমাদের লক্ষ্য কিন্তু অনেক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা