সারাদেশ

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. আবরার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলের দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু থাকলে দেশ অনেক আগেই উন্নত হতো

নিহত শিশু মো. আবরার ৭ নম্বর পূর্বচরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার সংলগ্ন মোহাম্মদ করিমের পুত্র। তিনি একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে লাইট হাউজ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা