ছবি-সংগৃহিত
সারাদেশ

আহরণ নিষিদ্ধ ৭ মণ শাপলাপাতা মাছসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘদিন ধরে হাট-বাজারে মাইকিং করে সরকারের নিষিদ্ধ সামুদ্রিক শাপলাপাতা মাছ বিক্রি করে আসছেন ব্যবসায়ীরা। তবে এ মাছিটি যে নিষিদ্ধ সে ব্যাপারে কিছুই জানত না ব্যাবসায়ীরা।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে আহরণ নিষিদ্ধ প্রায় ৭ মণ ওজনের ৪টি শাপলাপাতা জব্দ করে বন বিভাগ।

আরও পড়ুন: হবিগঞ্জে তিন পুলিশ বরখাস্ত

এ সময় মাছ সংরক্ষণ করায় ব্যবসায়ী জাফর সরদার ও ইজিবাইক চালক সজল গাজীকে আটক করা হয়। এর আগে দুপুরে খুলনা মহানগরের কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের মেসার্স আমিনিয়া ও আজমীর ফিশ ট্রেডার্স থেকে ২৭০ কেজি ওজনের ৪টি শাপলাপাতা মাছ ৩৮ হাজার ৬৬০ টাকায় কিনে দুপুরে বাগেরহাটে নিয়ে আসে।

আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম তাদের কারাগারে পাঠান এবং মাছগুলো ধ্বংস করার আদেশ দেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, বিলুপ্তপ্রায় প্রজাতির শাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই মাছ আহরণ, বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এরপরও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে। ব্যবসায়ীরা এই মাছ বিক্রিও করছে।

আদালতের নির্দেশে জব্দ শাপলাপাতা মাছ কেরোসিন দিয়ে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা