সারাদেশ

ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান (৭)। সে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে অস্বীকার করবে বিএনপি

বুধবার (২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের খালেকের টেক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বীজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল বলেন, নিহত মেহেদী হাসান স্থানীয় চৌতুল হেরা মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল। মাদ্রাসা ছুটির পর কোচিং করার জন্য যাওয়ার সময় বীজবাগ ইউনিয়নের খালেকের টেক এলাকায় একটি ইটবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে তার মাথা থেতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে।

এ সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক ও ড্রাইবারকে আটক করে। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং ট্রাক ড্রাইবারকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা