সারাদেশ

কসবায় আগুনে ৩০ দোকান ভস্মীভূত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। উপজেলার কুটি বাজারের দুধ বাজার এলাকায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, রাত ১০টা ২০ মিনিটে আমাদের কাছে কুটি বাজারের অগ্নিকাণ্ডের খবর আসলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা অনেক ছিল হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় বাজারের ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে ছিল চালের গুদাম, লাইব্রেরি, তেলের মিলসহ অন্যান্য দোকান।

তিনি আরও জানান, আগুন কী থেকে সূত্রপাত হলো তা এখনই আমরা বলতে পারছি না। তদন্তের পর এ সম্পর্কে বলা যাবে। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা