প্রতীকী ছবি
সারাদেশ

শিশু ধর্ষণে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে সোমবার বিকালে মো.মতিয়ার রহমান (৫৮) নামের একজন আসামিকে আটক করে পুলিশ। পৌর শহরের রুদ্রপুর গ্রামের মৃত আব্দুল্লার ছেলে মতিয়ার।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণ অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুদ্রপুর গ্রামের স্কুল পাড়ার ৪ বছরের শিশু শনিবার বিকালে বসতবাড়ির সামনে খেলা করছিল। আসামি মতিয়ার রহমান শিশুটিকে পেঁয়ারা খাওয়ানোর কথা বলে বাড়ির রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের লোকজনকে জানায়।

থানার ওমি মঈন উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: সার্চ কমিটিতে ১০ নাম চূড়ান্ত

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত বলেন, এর আগেও আসামির বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা