সারাদেশ

উলিপুরে এক যুবকের কারাদণ্ড

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ১০ গ্রাম গাঁজাসহ ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটেছে, গত সোমবার বিকেলে উপজেলার চৌমহনী বাজারে। ওই যুব‌ক ধামশ্রেণি ইউনিয়নের খোয়াজ খামার গ্রামের ফজলুল হকের পুত্র।

জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের উলিপুর থানার এসআই আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ফরহাদ হোসেন (২৩) কে চৌমহনী বাজারের ধনু খানের স্যালুন থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা