ছবি-সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিত্যক্ত অবস্থায় এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে একটি লোহার চাপাতি, দুটি বড় ধামা, একটি বড় কিরিচ, একটি কোড়াবারি, তিনটি বড় ছুরি রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন অস্ত্র উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া ওই এলাকায় বেড়িবাঁধের পাশে অস্ত্রগুলো সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ১১টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পুলিশের চেকপোস্টের ভয়ে রাস্তার পাশে অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

দিনাজপুরে বিজিবির অভিযানে ৬ লক্ষ টাকার মাদক আটক  

ফুলবাড়ী-২৯ বিজিবি রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিয...

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা স্থগিত

শুক্রবার রাতে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ার ফলে...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা