সারাদেশ

নাটোরে পরকীয়ার জেরে স্ত্রী-সন্তানকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের।

রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের চৌকিরপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী হলেন ৩৫ বছর বয়সী মাসুরা বেগম ও তিন বছরের মাহফুজা খাতুন।

আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

নাটোর থানার ওসি (তদন্ত) আবু সাদাদ জানান, অন্য নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার জের ধরে সৃষ্ট কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আব্দুস সাত্তার নিজে তার স্ত্রী মাসুরা বেগম ও তাদের ছোট কন্যাসন্তানকে হত্যা করেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের জানান, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ও মেয়েকে হত্যা করেছে আব্দুস সাত্তার। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সাত্তারকে আটক করে পুলিশে দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা