সারাদেশ

বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জে বাসচাপায় রিয়াজুল ইসলাম শুভ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার শামছুল ইসলামের ছেলে। এতে আরো দুই শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, জোহর বাদ নিহত শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভর নামাজে জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা