ছবি সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে পানিতে ডুবে সানজিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সানজিদ ওই গ্রামের ইতালি প্রবাসী সুজন শেখের ছেলে।

জানা গেছে, নিহত সানজিদের বাবা সুজনের আগামীকাল ইতালি যাবার কথা। এ উপলক্ষে বাড়িতে উৎসব চলছিল। এই ফাঁকে সানজিদ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের মধ্যে থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি মোল্যা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা