ছবি সংগৃহীত
সারাদেশ

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের দক্ষিণখানে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের দক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার ছেলে শোয়াইব (২)।

আহতরা হলেন- আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্ত্রী-সন্তানদের নিয়ে মাইক্রোবাসটি চালিয়ে শরীয়তপুরে মামার বাড়ি যাচ্ছিলেন আবুল হাসান। পথে দক্ষিণ খান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে।

এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে ১৫ থেকে ২০ হাত দূরে রেলপথের পাশে গিয়ে পড়ে। এ সময় আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬) আহত এবং তার স্ত্রী মিতু ও ছেলে শোয়াইব নিহত হন।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মূলত ঘন কুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা