ছবি প্রতীকী
সারাদেশ

কলেজছাত্র হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কলেজছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই নারীসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ রায় দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সোনারগাঁও উপজেলার মুছারচর গ্রামের জুলহাস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মুছারচর গ্রামের মো. আলমগীর (৩৫) ও মো. বাসিত (২৮) পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন আসাদ, শাহ জামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১১ সালের ৯ নভেম্বর রাতে মুছারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা মো. শহীদুল্লাহর বাড়িতে টেটা ও ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এ সময় শহীদুল্লাহর কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেটা দিয়ে খুঁচিয়ে হত্যা করে। বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হয়।

এ ঘটনায় শহীদুল্লাহ বাদী হয়ে সোনারগাঁও থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই ঘটনায় তদন্ত শেষে ১০ জনের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

সাত আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ তিনজন পলাতক ছিলেন।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা