নোয়াখালী
সারাদেশ

দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তারা হলেন, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুল ইসলাম ও একই উপজেলার সোমপাড়া ডিগ্রি কলেজে প্রভাষক প্রশান্ত কুমার।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রথম পরীক্ষার দিন এ আদেশ দেয়া হয় এবং শুক্রবার সকালে ইউএনওর কার্যালয় থেকে চাটখিল কামিল মাদরাসার অধ্যক্ষকে অব্যাহতির বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুল ইসলাম পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সভায় পরীক্ষার সহজ করে নেয়ার কথা বলে অনৈতিক সুবিধা দেওয়ার কথা জানান, যা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের অন্তরায়। এ ছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঙ্গে মফিজুল ইসলাম অসৌজন্যমূলক আচরণ করেন। এ পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শক্রমে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে তাকে অপসারণ করা হয়।

জানা যায়, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুল ইসলামকে আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই দায়িত্বে মল্লিকা দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মান্নানকে কেন্দ্রসচিবের দায়িত্বে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মফিজুল ইসলাম বলেন, দীর্ঘসময় করেনার কারণে পাঠদান বন্ধ থাকায় পরীক্ষাসংক্রান্ত বৈঠকে পরীক্ষা সহজভাবে নেয়ার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কিন্তু এর অর্থ এ নয়, পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেয়া হবে। এ ছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তা কেন্দ্রে অবস্থানকালে স্মার্টফোন ব্যবহার করেন। পরীক্ষার দায়িত্বে থাকা কোনো ব্যক্তির স্মার্টফোন ব্যবহারের অনুমতি নেই। এ কারণে তিনি ওই কর্মকর্তাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেছেন। তবে এ সময় কোনো অশোভন আচরণের ঘটনা ঘটেনি।

অপরদিকে, চাটখিল উপজেলার সোমপাড়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর ওএমআর শিটের বৃত্ত ভরাট করে দেয়ার অভিযোগে প্রশান্ত কুমার নামের এক শিক্ষককে আট হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন। একই সঙ্গে ওই শিক্ষককে পরীক্ষা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, বৃহস্পতিবার পদার্থবিজ্ঞানের পরীক্ষা চলাকালে প্রশান্ত কুমার এক পরীক্ষার্থীর ওএমআর শিটের বৃত্ত ভরাট করার সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে আট হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পরীক্ষা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা