সারাদেশ

দুলাভাইয়ের ঘরে কিশোরীর লাশ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকা লামিয়ার ঐশীর (১৫) লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। ফরিদপুরের মধুখালী বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সে একই উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের ঠাকুরপাড়া এলাকার আরিফ হোসেনের মেয়ে। লামিয়া ৩০ নভেম্বর মথুরাপুর আশ্রয়ণ প্রকল্পে পাশে তার দুলাভাই আলিম বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। আলিম বিশ্বাস মধুখালী বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর কাজ করেন।

আলিম বিশ্বাসের স্ত্রী বৃষ্টি সুলতানা চলমান এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ছোট বোন লামিয়া ঐশীকে বাড়িতে একা রেখে উপজেলা সদর কেন্দ্রে পরীক্ষা দিতে যান বোন বৃষ্টি। তখন তার সঙ্গে দুলাভাই আলিম বিশ্বাসও যান। এ সময় বাড়িতে একা ছিল লামিয়া।

সন্ধ্যায় বড় বোন বাড়িতে ফিরে ঘরের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ দেখে তারা অনেক ডাকাডাকি করতে থাকে। পরে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রতিবেশীদের সহযোগিতায় মৃতদেহ নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এখনও মূল ঘটনা জানা যায়নি। আমরা মৃতদেহ আজ সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা