ছবি প্রতীকী
সারাদেশ

বাইরে থেকে তালা দেয়া, ভেতরে অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে আশরাফুল আলম শাকিল (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল আলম শাকিল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামের কামাল কাফির ছেলে।

জানা গেছে, কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার একটি বাসার কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। ওই কক্ষ থেকে গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই যুবককে হত্যা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিগগিরই রহস্য উদঘাটন করা যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা