ছবি সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় ইপিজেড কারখানার ছাদ ধসে আহত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানার স্টিলের ছাদ ধসে আহত চারজনের মধ্যে একজন মারা গেছেন।

নিহতের নাম জ্যোৎস্না বেগম (৫০)। তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী এবং ইপিজেডের নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টস নামের কোম্পানিতে ঝাড়ুদার পদে কর্মরত ছিলেন। বাকি আহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন মাস্টার সামছুল আলম জানান, নাসা কোম্পানির একটি কারখানার স্টিলের সিলিং ধসে ৪ জন আহত হন। আহতদের মধ্যে জ্যোৎস্নাসহ ২ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোৎস্নাকে মৃত ঘোষণা করেন।

নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টসের সিকিউরিটি ইনচার্জ ফারুক উদ্দিন জানান, দুর্ঘটনার পর নাসা কোম্পানি ছুটি দেওয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা